জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বেড়েছে

গত বছরের একই সময়ে, দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৫৭২ মিলিয়ন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |ইন্টারনেট

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে, দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৫৭২ মিলিয়ন ডলার।

প্রবাসী বাংলাদেশীরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ।

আগের অর্থবছরে (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিট্যান্স ২৬ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

সূত্র : বাসস