রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক উত্থান : চলতি অর্থবছরে ১৯.৮ শতাংশ প্রবৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল ২০২৬ এক দিনে প্রবাসী আয় এসেছে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
প্রবাসী আয় বেড়েছে
প্রবাসী আয় বেড়েছে |প্রতীকী ছবি

দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল ২০২৬ এক দিনে প্রবাসী আয় এসেছে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। চলতি এপ্রিল মাসের ১ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে গত বছরের একই সময়ে (১-২৯ এপ্রিল ২০২৫) তা ছিল ২ হাজার ৬০৮ মিলিয়ন মার্কিন ডলার। এতে মাসিক ভিত্তিতে ১৫.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৯ হাজার ২১০ মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৯ এপ্রিল ২০২৫) আয় ছিল ২৪ হাজার ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় প্রবাহে ১৯.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সূত্র : বাসস