অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ২১ টাকা ৬৩ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৭ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ২২৭ টাকা আট পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম এক দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসক মুক্ত) থেকে কমিয়ে এক দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ দাম বলবৎ থাকবে।।
নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। বাসস



