পণ্যের কৃত্রিম সঙ্কট রোধে ২৭টি জাহাজে যৌথ অভিযান

দ্রব্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করেছে- এমন তথ্য জানতে পেরে কোস্ট বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদফতর ও চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
পণ্যের কৃত্রিম সঙ্কট রোধে ২৭টি জাহাজে যৌথ অভিযান
পণ্যের কৃত্রিম সঙ্কট রোধে ২৭টি জাহাজে যৌথ অভিযান |সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সঙ্কট ও মূল্য অস্থিতিশীলতা রোধে ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করেছে- এমন তথ্য জানতে পেরে কোস্ট বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদফতর ও চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সঙ্কট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে চট্টগ্রাম কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সিয়াম-উল-হক আরো বলেন, এর পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেয়া, ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা ও আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

তিনি আরো বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সূত্র : বাসস