আবারো বাড়ল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

নয়া দিগন্ত অনলাইন
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ |সংগৃহীত

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দু’ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দু’ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।