২৩ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৩.৬ শতাংশ

গত বছরের একই সময়ে (১-২৩ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ২,০৭৬ মিলিয়ন ডলার। আর ২৩ ফেব্রুয়ারি এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

চলতি বছরের ১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে দু’ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ দু’ হাজার ৫৬৭ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ছয় শতাংশ বেশি। গত বছরের একই সময়ে (১-২৩ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ২,০৭৬ মিলিয়ন ডলার। আর ২৩ ফেব্রুয়ারি এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৯৯৯ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) এর পরিমাণ ছিল ১৮ হাজার ৩৮ মিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক নয় শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে। বাসস