ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, বেড়েছে লেনদেন

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ারদর।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |ইন্টারনেট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন বেড়েছে।

আজ বুধবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৮৬০টি শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৩৬ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৫৫ দশমিক ০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯৮৪ দশমিক ২১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস আট দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১০৬৬ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ারদর।

লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো খান ব্রাদার্স পিপি, সিটি ব্যাংক, একমি পেস্টিসাইডস, তৌফিকা ফুড, মীর আখতার, গোল্ডেন সন, শাহজিবাজার পাওয়ার, ডমিনেজ স্টিল, বিবিএস কেবলস ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ, মীর আখতার, ন্যাশনাল পলিমার, ডিবিএইচ ফাইন্যান্স (১ম মিউচ্যুয়াল ফান্ড), নাহি কেমিক্যাল, গোল্ডেন সন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বিবিএস কেবলস, ইফাদ অটোস ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট, ব্যাংক এশিয়া, সিপিএমবিএল মিউচ্যুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, জিল বাংলা সুগার মিলস এবং রহিম টেক্সটাইল ও এনবিএল।

সূত্র : বাসস