সংসদে মন্ত্রীর তথ্য

২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স

তিনি মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী |ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে ৩০৩২৮.৮১ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

তিনি মঙ্গলবার (২৩ ‍জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সংসদে দেয়া তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রেরণকারী প্রধান প্রধান দেশগুলো হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রিস, জর্ডান, অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ, মরিশাস, স্পেন, জার্মানি, পর্তুগাল, লেবানন, ব্রুনাই দারুসালাম, জাপান, ইরাক, পোল্যান্ড, সুইডেন ও সাইপ্রাস।

সূত্র : বাসস