৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতির মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী ৫০ কেজি ওজনের বস্তায় এই মসুর ডাল সরবরাহ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মসুর ডাল
মসুর ডাল |সংগৃহীত

দেশে মজুতের পরিমাণ আরো শক্তিশালী করার লক্ষ্যে সরকার ৭২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতির মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী ৫০ কেজি ওজনের বস্তায় এই মসুর ডাল সরবরাহ করা হবে।

মোট ক্রয় প্রক্রিয়াটি তিনটি লটে বিভক্ত করা হয়েছে :

লট-১ : ঢাকার কারওয়ান বাজারের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

লট-২ : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের মেসার্স সালমান খুরশিদ তিন হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

লট-৩ : একই প্রতিষ্ঠান (মেসার্স সালমান খুরশিদ) তিন হাজার মেট্রিক টন ডাল ২৪ কোটি ৫০ লাখ টাকায় সরবরাহ করবে। বাসস