বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্দবিরতিতে সম্মত হলে জ্বালানি তেলের দাম আবার কমে আসে। জুলাইয়ের শুরুতে আবার দুই দেশের মধ্যে সঙ্ঘাত শুরুর পর ফের দাম বাড়তে শুরু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ইরান-যুক্তরাষ্ট্র সঙ্ঘাত পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়ায় এবং অন্তত একটি সৌদি তেলবাহী ট্যাংকার ইয়েমেনের হাউছিদের হামলার লক্ষ্যবস্তু হওয়ার প্রভাব বিশ্ববাজারে তেলের দামের ওপর পড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে তেলে দাম ৭৫ ডলারের নিচে ছিল এবং যুদ্ধের এক পর্যায়ে তা ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্দবিরতিতে সম্মত হলে জ্বালানি তেলের দাম আবার কমে আসে। জুলাইয়ের শুরুতে আবার দুই দেশের মধ্যে সঙ্ঘাত শুরুর পর ফের দাম বাড়তে শুরু করেছে।

সূত্র : বিবিসি