স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় |সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি