ডা: লকিয়ত উল্যা বিএমসিসিআইয়ের পরিচালক পদে পুনর্নির্বাচিত

ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বিএমসিসিআই আয়োজিত টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ শীর্ষক অনুষ্ঠানে নতুন মেয়াদে বিএমসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালক হিসেবে তাকে সংবর্ধনা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনসহ অতিথিদের সাথে ডা: লাকিয়ত উল্ল্যা (সর্ব ডানে)
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনসহ অতিথিদের সাথে ডা: লাকিয়ত উল্ল্যা (সর্ব ডানে) |নয়া দিগন্ত

বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যা বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) পরিচালক পদে ২০২৬-২৮ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

গত ২৯ আগস্ট ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বিএমসিসিআই আয়োজিত টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ শীর্ষক অনুষ্ঠানে নতুন মেয়াদে বিএমসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালক হিসেবে তাকে সংবর্ধনা দেয়া হয়।

Dr. Lokiyat Ullah was accorded a reception as a member of the BMCC Board of Directors
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বিএমসিসিআইয়ের পরিচালক ডা: লাকিয়ত উল্ল্যাকে ফুল দিয়ে অভিনন্দন জানান

ডা: লকিয়ত উল্যা বিভিন্ন সময়ে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্যারিস অ্যাওয়ার্ড, সিএমওএশিয়া অ্যাওয়ার্ড, গ্লোবাল ওয়েল রেসপেক্টেড সিইও অ্যাওয়ার্ড-২০২৪, ওয়ার্ল্ড লিডারস সামিট অ্যাওয়ার্ড-২০২৫ ইউকে, এলওএসডি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ ইউকে এবং কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড-২০২৬ ইউকেসহ দেশ ও বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

তিনি ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে গ্লোবাল ফিলানথ্রপি অ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়া ২০২৫ সালে তিনি ফ্রান্সের দ্যা থেমস ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে প্রফেশনাল ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এএসিসিআই) সহ-সভাপতি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই), কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) এবং লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এলএ-বিসিসিআই) পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সার্ক-সিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিসিসিআই), তুর্কি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (টিবিসিসিআই), ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিবিসিসিআই) এবং ইস্ট ইউরোপিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইইসিসিআই) সদস্যসহ বিভিন্ন বাণিজ্যিক, পেশাজীবী, সামাজিক ও দাতব্য সংস্থার কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন।