নারী দিবসে ইউনিকো হসপিটালে ‘SHE’ ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ চালু

‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে সমাজে নারীদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানান।

নয়া দিগন্ত অনলাইন
ইউনিকো হসপিটালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়
ইউনিকো হসপিটালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় |সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিকো হসপিটাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।

‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে সমাজে নারীদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স অব বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী শিরিন আক্তার শিলা । বিশেষ অতিথি ছিলেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (FEMA) এর প্রেসিডেন্ট মুনিরা খান । অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউনিকো হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েনসহ অন্য কর্মকর্তারা।

এই দিবস উপলক্ষে নারীদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করতে বিশেষ ছাড়সহ “SHE” নামে একটি বিশেষ ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ চালু করা হয়। প্যাকেজটিতে রয়েছে (CBC with ESR, CEA, THS, HbA1c, Breast USG) এবং কমপ্লিমেন্টারি কনসালটেশন সুবিধা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাজে অনুপ্রেরণা জোগানো, নেতৃত্বদানকারী ও সেবায় নিবেদিত সব নারীর প্রতি সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিকো হসপিটাল। বিজ্ঞপ্তি