জুলাই গণ-অভ্যুত্থান দিবসে আইসিবিতে দোয়া ও মিলাদ মাহফিল

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাসহ প্রতিষ্ঠানটির সহযোগী কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি