রেস্তোঁরা ব্যবসায় ভ্যাট-ট্যাক্স ব্যবস্থা সহজ করার দাবি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে শনিবার রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে এ দাবি জানানো হয়।

নয়া দিগন্ত ডিজিটাল

Location :

Dhaka City

রেস্তোঁরা ব্যবসায় বর্তমান ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থা সহজ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে শনিবার এক সৌজন্য সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।

সাক্ষাৎকালে রেস্তোঁরা ব্যবসায় বর্তমান ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থা সহজীকরণ, আওতা বৃদ্ধি এবং ভবিষ্যতে রেস্তোরাঁ শিল্পের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সাহা সুলতান খোকন, মহাসচিব ইমরান হাসান, ১ম যুগ্ম-মহাসচিব মো: ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলাম ও যুগ্ম সাংগঠনিক কামরুল হাসান বিপু।