নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবায় ল্যাবএইডে ‘নিও পেড জোন’ উদ্বোধন

ল্যাবএইডের পক্ষ থেকে জানানো হয়, নিও পেড জোন চালুর মাধ্যমে নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকার আরো এক ধাপ এগিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল ‘NEO PAED Zone (নিও পেড জোন)’ নামে একটি বিশেষায়িত ইউনিট চালু করেছে।

নতুন এ ইউনিটের উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. এম. শামীম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য পরিকল্পিত এ ইউনিটে রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU), ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস। এসব সুবিধার মাধ্যমে নবজাতকের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে।

ল্যাবএইডের পক্ষ থেকে জানানো হয়, নিও পেড জোন চালুর মাধ্যমে নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকার আরো এক ধাপ এগিয়েছে। আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ভবিষ্যতেও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, হাসপাতালের কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি