সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জব ফেয়ার শুরু

জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল, ওষুধ শিল্প, টেলিকম, তথ্যপ্রযুক্তি, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশী-বিদেশী ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জব ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জব ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা |সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’।

বুধবার (৬ মে) জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ বিন আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম এবং অনুষ্ঠানের কনভেনার ও স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল, ওষুধ শিল্প, টেলিকম, তথ্যপ্রযুক্তি, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশী-বিদেশী ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ প্রদান করবে।

S-Eeast--2

আয়োজনে করপোরেট প্রতিনিধি, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ আয়োজনে দুটি সেমিনারসহ বিভিন্ন বিশেষায়িত সেশন অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব হারুনুর রশীদ খানসহ কর্পোরেট লিডাররা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামানের উপস্থিত থাকার কথা রয়েছে।