চলতি বছরের প্রথম ছয় মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি প্রতিষ্ঠানকে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রবি এলিটের অংশীদার ব্র্যান্ডের প্রতিনিধিরা।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— পাঠাও, ওয়ালটন, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর,বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি ও গোল্ড’স জিম।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘আমাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন আমাদের পারস্পরিক সহযোগিতা ও গ্রাহককেন্দ্রিক সেবার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতায় আমরা রবি এলিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছি। গ্রাহকদের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে উদ্ভাবন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি।’



