ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে দেশব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্লাবের নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
গত ৩০ জানুয়ারি ঢাকার বসুন্ধরা স্পোর্টস্ সিটিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চারটি ক্যাটাগরিতে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। এ সময় এসিআই মটরস্-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ থেকে ৩৩৬ জন খেলোয়াড় ১৬৮টি দলে বিভক্ত হয়ে অংশ নেন। মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নারী ও পুরুষ উভয় বিভাগেই খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করেন।



