রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরিক্ষীত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আলোচ্যসূচি অনুযায়ী উপস্থাপিত সকল প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
রূপালী ব্যাংকের সাধারণ সভা
রূপালী ব্যাংকের সাধারণ সভা |সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: নজরুল হুদা।

সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। এছাড়াও ব্যাংকের পরিচালকদের মধ্যে বক্তব্য দেন এ এইচ এম মঈন উদ্দীন।

সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরিক্ষীত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আলোচ্যসূচি অনুযায়ী উপস্থাপিত সকল প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এসময় ব্যাংকের পরিচালক মো: আবু ইউসুফ মিয়া, এ বি এম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ সভায় অংশ নেন। ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি