আইবিডব্লিউএফের জেলা-মহানগর সভাপতি-সেক্রেটারি সম্মেলন

সম্মেলনে সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর জেলা ও মহানগর সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজীমের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে প্রায় সাড়ে তিনশ সভাপতি-সেক্রেটারি এবং ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রশিক্ষণ, গবেষণা ও আইটি সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুন নবী ও মো. আবু হুরায়রা, প্রচার সম্পাদক হামিদুর রহমান সোহাগ এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আইয়ুব আলী ফরায়েজীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

সম্মেলনে ব্যবসা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গ্লোবাল এন্টারপ্রেনার নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে. এম. হাসান রিপন। ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ইমতিয়াজুল ইসলাম। উদ্যোক্তা তৈরির উদ্যোগ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন গোলাম সরোয়ার সাঈদ।

বক্তারা ব্যবসা পরিচালনায় সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, দক্ষতা, বিচক্ষণতা এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইসলামের নৈতিক আদর্শ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত ব্যবসায়িক নীতিমালা অনুসরণ করলে ব্যবসায় দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করা সম্ভব। বিজ্ঞপ্তি