আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী আইটি পেশাজীবীরা দেশের প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুরে আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
মিরপুরে আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় |সংগৃহীত

দেশের আইটি পেশাজীবীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি) উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর-১২ এলাকার একটি রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সফটওয়্যার, হার্ডওয়্যার ও ক্লাউড সেবাসহ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন শাখার পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী আইটি পেশাজীবীরা দেশের প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য, শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন গ্রুপভিত্তিক মতবিনিময় সভায় প্রযুক্তি খাতের উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব দীর্ঘদিন ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আইটি প্রশিক্ষণ, ওয়েবিনার, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন লাইভ প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষকে প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং আইটি খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১৭ হাজার।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সালেহ মোবিন, এক্সিকিউটিভ কমিটির সদস্যরা, ক্লাবের সদস্য, আইটি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি