হজ ফাইন্যান্স কোম্পানির ১৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

পর্ষদ সদস্যরা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গতিশীল ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন

হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির ১৩০তম পর্ষদ সভা গত ২৪ জুন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহভিত্তিক এ আর্থিক প্রতিষ্ঠানের সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালক মো. সাঈদ আহমেদ এফসিএ, স্বতন্ত্র পরিচালক মো. রমজান বাহার এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি ও আব্দুল হালিম বিন এলিয়াস অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে খেলাপি বিনিয়োগ আদায়, আমানত সংগ্রহ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

পর্ষদ সদস্যরা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গতিশীল ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি