ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিএফ) ঢাকা মহানগরীর দক্ষিণের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসীবাংলা গ্রুপের চেয়ারম্যান, আল-এহসান ট্রেড ইন্টারন্যাশনালের সও্বাধিকারী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী ফরায়েজী।
সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা মডার্ন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাঈদ, সেক্রেটারি-ল্যান্ডবাংলা ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান সোহাগ।
সহকারী সেক্রেটারি যথাক্রমে কাস্টার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন রাজু এবং এলিগ্যান্ট এলিভেটর কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশেদুল হাসান রানা।
এছাড়াও ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
সগীর বিন সাঈদ, হামিদুর রহমান সোহাগ, আলমগীর হোসেন রাজু, রাশেদুল হাসান রানা , গোলাম কিবরিয়া, সোলায়মান কবির মাসুম, সরদার আব্দুল কাদের, জহিরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মইনুদ্দিন মামুন এবং বেলাল হোসেন। বিজ্ঞপ্তি



