রাইজিং ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ট্যাক্সেস বার মিলনায়তনে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মো: হারুনুর রশিদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিটিআই-এর সভাপতি অ্যাডভোকেট মো: রমিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি মো: মাহবুবুস সালেকিন।

অনুষ্ঠানে ঢাকা ট্যাক্সেস বারের সেক্রেটারি আবু নাসের মেজবা মজুমদার, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট জাফরুল্লাহ, মিজানুর রহমান দুলাল, মনজুর হোসেন পাটোয়ারী, এটিএম রাশেদ বাবু, আশরাফ হোসেন খানসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারের মৃত্যুবরণকারী আইনজীবীদের রুহের মাগফিরাত কামনা ও সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বারের পেশ ইমাম।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন।
নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



