এলজিইডি-ক্রিলিকের আয়োজন

কেএমএস উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা

রোববার (১২ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

নয়া দিগন্ত অনলাইন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)–এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ক্রিলিকের এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রকৌশলী ও গবেষকরা দ্রুত কারিগরি জ্ঞান আদান-প্রদান করতে পারবেন, যা ভবিষ্যতে টেকসই ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণে সহায়ক হবে।

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

ইনসেপশন কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মাধ্যমে সিস্টেমটিকে আরো কার্যকর ও টেকসইভাবে গড়ে তোলাই ছিল আয়োজনের প্রধান লক্ষ্য।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর ও মো. ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন ও মো. গোলাম ইয়াজদানী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরাও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি