ভিভো নিয়ে এলো ভি৭০ এফই ও ভি৭০ সিরিজের দুটি স্মার্টফোন

ভ্রমণ ও ফটোগ্রাফি অভিজ্ঞতা উন্নত করতে ভি৭০ এফই মডেলটি বাজারে আনা হয়েছে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা ১/১.৫৬-ইঞ্চি এইচপি৫ সেন্সরের মাধ্যমে বেশি আলো গ্রহণ করে এবং ছবি তোলে আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে। ৩০ গুণ জুম ও সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ফলে চলমান অবস্থাতেও স্থির ছবি ধারণ করা সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন

দেশের বাজারে ভি৭০ এফই ও ভি৭০ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উন্মোচনের পর থেকেই ডিভাইস দুটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ভ্রমণ ও ফটোগ্রাফি অভিজ্ঞতা উন্নত করতে ভি৭০ এফই মডেলটি বাজারে আনা হয়েছে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা ১/১.৫৬-ইঞ্চি এইচপি৫ সেন্সরের মাধ্যমে বেশি আলো গ্রহণ করে এবং ছবি তোলে আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে। ৩০ গুণ জুম ও সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ফলে চলমান অবস্থাতেও স্থির ছবি ধারণ করা সম্ভব।

ছবিতে সৃজনশীলতা বাড়াতে যুক্ত করা হয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ফিচার, যা বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করতে পারে। পাশাপাশি এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ সুবিধার মাধ্যমে ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই অপসারণ করা যায়।

ডিজাইনেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। মিউজ পার্পেল ও ওশান ব্লু—এই দুটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি। মাত্র ৭.৫৯ মিলিমিটার পাতলা হলেও এতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি সুরক্ষা সুবিধা।

ভি৭০ এফই-তে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং অরিজিন ওএস ৬। এছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় এটি পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।

অন্যদিকে, সিরিজটির ফ্ল্যাগশিপ মডেল ভি৭০-এ রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ১.২৫ মিলিমিটার পাতলা বেজেল এবং ম্যাট ব্রাউন ফিনিশ। এতে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং এবং এআই স্টেজ মোড সুবিধা যুক্ত করা হয়েছে, যা পেশাদার মানের ফটোগ্রাফির জন্য উপযোগী।

মূল্যের ক্ষেত্রে, ভি৭০ এফই (৮ জিবি + ২৫৬ জিবি) সংস্করণের দাম ৫৬,৯৯৯ টাকা এবং (১২ জিবি + ২৫৬ জিবি) সংস্করণের দাম ৬৫,৯৯৯ টাকা। ভি৭০ (৮ জিবি + ২৫৬ জিবি)-এর দাম শুরু ৬৮,৯৯৯ টাকা থেকে, আর (১২ জিবি + ৫১২ জিবি) সংস্করণের দাম ৮৭,৯৯৯ টাকা।

৯ এপ্রিল থেকে শুরু হওয়া প্রি-অর্ডারে থাকছে ০% ইএমআই সুবিধা। এছাড়া ভি৭০-এর সঙ্গে রিরো ডব্লিউ৭ এবং ভি৭০ এফই-এর সঙ্গে ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ অফার দেওয়া হচ্ছে। পাশাপাশি vivo.com-এ সদস্যদের জন্য সর্বোচ্চ ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত বিশেষ সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি