পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সম্পাদক কিবরিয়া

নির্বাচনে কমিশনের প্রধান কার্যালয়সহ ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সভাপতি গোলাম মাহবুব ও সম্পাদক গোলাম কিবরিয়া
সভাপতি গোলাম মাহবুব ও সম্পাদক গোলাম কিবরিয়া |সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মো. গোলাম মাহবুব সভাপতি এবং এ টি এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘মাহবুব-কিবরিয়া পরিষদ’ থেকে মো. গোলাম মাহবুব (প্রধান, প্রশাসন বিভাগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প) সভাপতি এবং এ টি এম গোলাম কিবরিয়া (প্রধান, প্রশাসন বিভাগ, বাপশক, ঢাকা) সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

একই পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক হিসেবে মাসুদ রানা মণ্ডল, যুগ্ম সম্পাদক হিসেবে মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক হিসেবে মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সোলায়মান মিয়া এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে রোজিনা পারভীন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের ও মো. আলতাফ হোসেন নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মো. আজিবর রহমান মোল্লা সহ-সভাপতি এবং সৈকত আহমেদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কমিশনের প্রধান কার্যালয়সহ ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।