লিডারশিপ সামিট

সারা দেশের নাবিল গ্রুপের সেলস টিমকে নিয়ে কৌশলগত অগ্রযাত্রার ঘোষণা

নাবিল গ্রুপের ‘লিডারশিপ সামিট–২০২৬’-এ দেশব্যাপী সেলস টিমকে নিয়ে ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ ও নেতৃত্ব উন্নয়নের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নাবিল গ্রুপের ‘লিডারশিপ সামিট-২০২৬’
নাবিল গ্রুপের ‘লিডারশিপ সামিট-২০২৬’ |সংগৃহীত

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস জনবল, নীতিনির্ধারক ও বিভিন্নঅঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ সামিট-২০২৬’। এতে সারা দেশের সেলস টিমকে নিয়ে কৌশলগত অগ্রযাত্রার ঘোষণা করা হয়। এছাড়া এই সামিটে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির রূপরেখা এবং করপোরেট নেতৃত্ব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারের এই সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল। বিশেষ অতিথিছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, ডিরেক্টর মামুনুর রশিদ ও নাবিল গ্রুপের অধীনস্থ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হলো এর মাঠপর্যায়ের সেলস টিম।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে আপনাদের পরিশ্রম, সততা ও নিবেদন। বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, আমাদের ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’

ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সেলস টিমের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মার্কেটিং পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ভবিষ্যতের বাজার হবে ডাটা-ড্রিভেন ও ব্র্যান্ড-ভ্যালু নির্ভর, যেখানে নাবিল গ্রুপকে আরো শক্ত অবস্থানে নিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম তার বক্তব্যে গ্রুপের নতুন ব্যবসায়িক লক্ষ্য, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নতুন অঞ্চলভিত্তিক বাজার সম্প্রসারণ এবং সেলস টিমের জন্য ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন।

ডিরেক্টর ইজাজ আবরার নাবিল সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমন্বিত টিমওয়ার্ক, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে নতুন বাজারে প্রবেশ ও বিদ্যমান বাজারে অবস্থান আরো শক্তিশালী করতে হবে।

ডিরেক্টর ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, গ্রাহকের চাহিদার পরিবর্তন, ব্র্যান্ড পজিশনিং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

সামিটে একটি যৌথ অঙ্গীকার ঘোষণা করা হয়, ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’।

এর মাধ্যমে নাবিল গ্রুপকে দেশের শীর্ষ ব্যবসায়িক শক্তি হিসেবে আরো সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তি