মিনার্ভা হসপিটালের বিশ্ব লিভার দিবস উদযাপন

র‌্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এ সময় লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্ব লিভার দিবস উপলক্ষে রাজধানীতে মিনার্ভা হসপিটালের র‌্যালি
বিশ্ব লিভার দিবস উপলক্ষে রাজধানীতে মিনার্ভা হসপিটালের র‌্যালি |সংগৃহীত

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগান ধারন করে রোববার (১৯ এপ্রিল) বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হসপিটাল। প্রতি বছর এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে হসপিটালটি।

দুপুরে র‌্যালির মাধ্যমে বিশ্ব লিভার দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রথিতযশা লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক। র‌্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এ সময় লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে “সুস্থ লিভার সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় “ইন্টারেক্টিভ ডিসকাসন” সেশন পরিচালনা করেন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক।

তিনি বলেন, প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ২০ লখ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছে। তবে তিনি জানান, নীতিমালা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০% প্রতিরোধযোগ্য।

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার”গঠনে ডা. সাঈদুল চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। যেমন- সুষম খাদ্যগ্রহণ, কায়িক পরিশ্রম, অ্যালকোহল বর্জন এবং নিয়মিত লিভার পরীক্ষা করা।

আলোচনার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটিলিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে ফাইব্রোসি, সিরোসিস এবং শেষ ধাপ তথা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসায় ও নিবিড় পরিচর্যায় সহজে নিরাময়যোগ্য বলে গণ্য করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে সদ্য এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি ) ডিগ্রিপ্রাপ্ত ডা. মো. আব্দুল্লাহিল কাফী, ডা. দেবাশীষ রায় ও ডা. অমিত কুমার ঘোষকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানা বলেন, “মিনার্ভা হসপিটাল সর্বদা আর্ত-মানবতার সেবায় ব্রত। দেশের সর্বস্তরের মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে আমাদের চিকিৎসকবৃন্দ সর্বদা বদ্ধ পরিকর।”

অনুষ্ঠানের সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন হসপিাটলের সিইও মো. আব্দুল কাদের। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, আহসান হাবীব রিংকু (এজিএম, বিজনেস ডেভেলপমেন্ট), নাজমুল হুদা (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) এবং হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি