নিরাপদ খাদ্য উদ্ভাবনে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা

সমঝোতা স্মারকের আওতায় খাদ্যের মানোন্নয়ন, পুষ্টিগুণ নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যৌথভাবে কাজ করবে এসিআই ফুডস ও বিসিএসআইআর। এর মাধ্যমে দেশের ভোক্তাদের জন্য আরো নিরাপদ, পুষ্টিকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাদ্যপণ্য সহজলভ্য করার উদ্যোগ নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন

দেশের ভোক্তাদের জন্য আরো নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গত ২৪ জুন বিসিএসআইআরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসিআই ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই এবং বিসিএসআইআরের সচিব বেনজীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোছা. হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, এসিআই ফুডসের পিডি অ্যান্ড কিউএ বিভাগের জেনারেল ম্যানেজার মো. নাজিমুল ইসলাম, বিজনেস ম্যানেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় খাদ্যের মানোন্নয়ন, পুষ্টিগুণ নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যৌথভাবে কাজ করবে এসিআই ফুডস ও বিসিএসআইআর। এর মাধ্যমে দেশের ভোক্তাদের জন্য আরো নিরাপদ, পুষ্টিকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাদ্যপণ্য সহজলভ্য করার উদ্যোগ নেয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি ও বেসরকারি খাতের এই যৌথ উদ্যোগ দেশের খাদ্যশিল্পে গবেষণাভিত্তিক নতুন পণ্য উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং মাননিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, সেমিনার আয়োজন এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশের খাদ্যশিল্পে উদ্ভাবন ও মানোন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি