অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে।

বিশেষ সংবাদদাতা
প্রতীকী ছবি

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে।