জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের সদস্য আহসান হাবিব। একইসাথে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে জনপ্রশাসন বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার ছিল আবদুর রহমান খানের চাকরির শেষ কর্মদিবস। এদিন সরকার তার জায়গায় আহসান হাবিবকে বসানোর সিদ্ধান্ত জানাল।
আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।



