এলপি গ্যাসের দাম কমলো

নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
এলপি গ্যাস
এলপি গ্যাস |ইন্টারনেট

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বুধবার নতুন এ মূল্যের ঘোষণা দিয়েছে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন দাম অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।