বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

এ নিয়ে, চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক আজ একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা রেটে ক্রয় করা হয়েছে।

এ নিয়ে, চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র : বাসস