আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ফলে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয়ের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ছয় শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহ বাড়ছে
রেমিট্যান্স প্রবাহ বাড়ছে |সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ছয় শতাংশ বেশি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট এক দিনেই প্রবাসীরা নয় কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ফলে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয়ের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ছয় শতাংশ। বাসস