প্রধান উপদেষ্টার কাছে নতুন ডিজাইনের ৬ নোট হস্তান্তর

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ডিজাইনের ছয়টি নোট হস্তান্তর করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার কাছে নতুন ডিজাইনের ৬ নোট হস্তান্তরের দৃশ্য
প্রধান উপদেষ্টার কাছে নতুন ডিজাইনের ৬ নোট হস্তান্তরের দৃশ্য |জিওবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ডিজাইনের ছয়টি নোট হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর নোটগুলো হস্তান্তর করা হয়।

চিফ অ্যাডভাইজার জিওবির এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার কাছে নতুন ডিজাইনের ছয়টি নোট হস্তান্তর করা হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।