অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘খাদ্য মজুদ স্যাটিসফেক্টরি আছে। চাল, ধান, গম- এই তিনটাই প্রধান। এটা আমাদের আছে। কী কী কেনা হবে, তার টার্গেট আমরা দিয়েছি।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
এ বছর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। তাই প্রয়োজন হলে ওখান থেকে আনব। কারণ তুলনামূলকভাবে চালের দাম কম।’
তিনি বলেন, বিষয় হলো, আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক, বাজারমূল্য স্থিতিশীল করা। আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সব পণ্যের দাম একসাথে কমে যাবে, তা কোনোদিন সম্ভব না। পণ্যের দাম একসাথে বেড়ে যাওয়াও কাম্য না।



