এপ্রিলের ৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ৪২৫.৩ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে ২৬ হাজার ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১ হাজার ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

চলতি অর্থবছরের এপ্রিল মাসের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ৪২৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৩৩৯ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে ২৬ হাজার ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১ হাজার ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস