জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ১০ লাখ ডলার

গত ২৮ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন নয় কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
২৮ দিনেই রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ১০ লাখ ডলার
২৮ দিনেই রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ১০ লাখ ডলার |সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ বেশি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী এ কথা জানা গেছে।

২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন নয় কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাসস