জুলাইয়ে প্রবাসী আয় বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার

জুলাই মাসের শেষ দুই দিনে (৩০-৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশীরা ১৫২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |ইন্টারনেট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে দুই দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর একই মাসের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনে (৩০-৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশীরা ১৫২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

রেমিট্যান্স আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।