ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে এনবিআর

‘পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম উন্নয়নজনিত কারণে উদ্ভূত সমস্যা বিবেচনায় জনস্বার্থে মার্চ মাসের রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) |সংগৃহীত

অনলাইনে গত মার্চ মাসের মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর-এর ই-ভ্যাট ইউনিট গত মঙ্গলবার জারি করা এক নোটিশে এ তথ্য জানায়।

নোটিশে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম উন্নয়নজনিত কারণে উদ্ভূত সমস্যা বিবেচনায় জনস্বার্থে মার্চ মাসের রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা ১(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণত প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটের অর্থ পরিশোধ ও রিটার্ন দাখিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জরিমানার বিধান রয়েছে। বাসস