২০২৬ সালের জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ১.৪২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা ২০২৫ সালের জুলাই মাসের একই সময়ের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ জুলাই এক দিনেই প্রবাসীরা ১০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাসস



