ফেব্রুয়ারিতে ২ দিন ব্যাংক বন্ধ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই দুই দিন বন্ধ থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই দুই দিন বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।