বাংলাদেশের ৫৪টি বাজেট ঘোষণা করেছেন যারা

এ এম এ মুহিত ও এম সাইফুর রহমান বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১২টি করে বাজেট পেশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে দেশের প্রথম বাজেট পেশ করেন। আর ২০২৫-২৬ অর্থবছরের ৫৪তম বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রথম বাজেট।

এবার জেনে নেয়া যাক বাংলাদেশের এই ৫৪টি বাজেট ঘোষণাকারীদের নাম

নিচে ক্রমানুসারে বাংলাদেশের ৫৪টি জাতীয় বাজেট এক নজরে তুলে ধরা হলো। এখানে বাজেটের পরিমাণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

১৯৭২-৭৩- তাজউদ্দিন আহমেদ, ১৯৭৩-৭৪- তাজউদ্দিন আহমেদ, ১৯৭৪-৭৫- তাজউদ্দিন আহমেদ, ১৯৭৫-৭৬- ড. আজিজুর রহমান মল্লিক, ১৯৭৬-৭৭- মেজর জেনারেল জিয়াউর রহমান, ১৯৭৭-৭৮- লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, ১৯৭৮-৭৯- প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৭৯-৮০- ড. এম এন হুদা, ১৯৮০-৮১ এম সাইফুর রহমান, ১৯৮১-৮২- এম সাইফুর রহমান, ১৯৮২-৮৩- এ এম এ মুহিত, ১৯৮৩-৮৪- এ এম এ মুহিত, ১৯৮৪-৮৫- এম সাইয়েদুজ্জামান, ১৯৮৫-৮৬- এম সাইয়েদুজ্জামান, ১৯৮৬-৮৭- এম সাইয়েদুজ্জামান, ১৯৮৭-৮৮- এম সাইয়েদুজ্জামান, ১৯৮৮-৮৯- মেজর জেনারেল মুনিম, ১৯৮৯-৯০- ড. ওয়াহিদুল হক, ১৯৯০-৯১- মেজর জেনারেল মুনিম, ১৯৯১-৯২- এম সাইফুর রহমান, ১৯৯২-৯৩- এম সাইফুর রহমান, ১৯৯৩-৯৪- এম সাইফুর রহমান, ১৯৯৪-৯৫- এম সাইফুর রহমান, ১৯৯৫-৯৬- এম সাইফুর রহমান, ১৯৯৬-৯৭- শাহ এ এম এস কিবরিয়া, ১৯৯৭-৯৮- শাহ এ এম এস কিবরিয়া, ১৯৯৮-৯৯- শাহ এ এম এস কিবরিয়া, ১৯৯৯-২০০০- শাহ এ এম এস কিবরিয়া, ২০০০-০১- শাহ এ এম এস কিবরিয়া, ২০০১-০২- শাহ এ এম এস কিবরিয়া, ২০০২-০৩- এম সাইফুর রহমান, ২০০৩-০৪- এম সাইফুর রহমান, ২০০৪-০৫- এম সাইফুর রহমান, ২০০৫-০৬- এম সাইফুর রহমান, ২০০৬-০৭- এম সাইফুর রহমান, ২০০৭-০৮- মির্জা আজিজুল ইসলাম, ২০০৮-০৯- মির্জা আজিজুল ইসলাম, ২০০৯-১০- এ এম এ মুহিত, ২০১০-১১- এ এম এ মুহিত, ২০১১-১২- এ এম এ মুহিত, ২০১২-১৩- এ এম এ মুহিত, ২০১৩-১৪- এ এম এ মুহিত, ২০১৪-১৫- এ এম এ মুহিত, ২০১৫-১৬- এ এম এ মুহিত, ২০১৬-১৭- এ এম এ মুহিত, ২০১৭-১৮- এ এম এ মুহিত, ২০১৮-১৯- এ এম এ মুহিত, ২০১৯-২০- আ হ ম মুস্তফা কামাল, ২০২০-২১- আ হ ম মুস্তফা কামাল, ২০২১-২২- আ হ ম মুস্তফা কামাল, ২০২২-২৩- আ হ ম মুস্তফা কামাল, ২০২৩-২৪- আ হ ম মুস্তফা কামাল, ২০২৪-২৫- এ এইচ মাহমুদ আলী ও ২০২৫-২৬- ড. সালেহউদ্দিন আহমেদ।

এর মধ্যে এ এম এ মুহিত ও এম সাইফুর রহমান বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১২টি করে বাজেট পেশ করেছেন।