পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

এই লকারের দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা |ইন্টারনেট

পূবালী ব্যাংক মতিঝিল শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।

সিআইসি’র মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।