জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে ব্যয় ১১১ কোটি টাকা

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটি অনুমোদন করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন)
সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) |ইন্টারনেট

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটি অনুমোদন করা হয়েছে। দু’টি প্রকল্পে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি দু’টির পৃথক সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর (ই/এম অংশ)’ নির্মাণ/সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং বিগত সরকারের ১৬ বছরের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে (গণভবন) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের সিদ্ধান্ত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তারিখের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। উক্ত জাদুঘর নির্মাণের ই/এম অংশ উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করে সম্পাদন করা হলে র্নিধারিত সময়ের মধ্যে (৫ আগস্ট ২০২৫) সমাপ্ত করা সম্ভব হবে না। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮ এবং পিপিআর ২০০৮ এর ৭৬ (২) অনুযায়ী প্রকল্পের নির্মাণ/সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে মেসার্স শুভ্রা ট্রেডাসের্র মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। বর্ণিত কাজের প্রাক্কলিত ব্যয় ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর (সিভিল অংশ)’ নির্মাণ/সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং বিগত সরকারের ১৬ বছরের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে (গণভবন) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের সিদ্ধান্ত হয় গত বছরের ২৪ ডিসেম্বর, যা উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। উক্ত জাদুঘর নির্মাণের সিভিল অংশ উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করে সম্পাদন করা হলে র্নিধারিত সময়ের মধ্যে (৫ আগস্ট ২০২৫) সমাপ্ত করা সম্ভব হবে না। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮ এবং পিপিআর ২০০৮ এর ৭৬ (২) অনুযায়ী নির্মাণ/সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদারী প্রতিষ্ঠান দি সিভিল ইঞ্জিনিয়ার্স লি.- এর মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। বর্ণিত কাজের প্রাক্কলিত ব্যয় ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।