গভর্নর

২০২৭ সালে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে

আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর।

নয়া দিগন্ত অনলাইন
গভর্নর আহসান এইচ মনসুর
গভর্নর আহসান এইচ মনসুর |বিবিসি

বাংলাদেশের সরকারি-বেসরকারি সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০২৭ সালে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় অনলাইন লেনদেন-সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে।’

আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলেও জানান তিনি। বিবিসি