বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমইউর কেবিন ব্লকে গিয়ে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং ডা: মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাস্থ্যের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।
এ সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা: এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা: আবু মো: আহসান ফিরোজ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা: এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা: মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা: মোহাম্মদ মশিউর রহমান কাজল, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: শামসুজ্জামান, ডা: তাজ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (জনসংযোগ) ডা: মো: সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমইউ’র সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, অফিসার্স অ্যাদসোসিয়েশনের প্রচার সম্পাদক শামীম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।



