উত্তরায় আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির

পরিদর্শনকালে জামায়াত আমির আগুনে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
উত্তরা আবাসিক ভবনে ভয়াবহ আগুনে হতাহতদের খোঁজখবর নেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
উত্তরা আবাসিক ভবনে ভয়াবহ আগুনে হতাহতদের খোঁজখবর নেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জামায়াত আমির আগুনে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্যধারণের তৌফিক এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় ডা: শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, আজ সকাল ৭টা ৫০ মিনিটে সংঘটিত এ আগুনে দু’ পরিবারের ছয়জন নিহত হন এবং আরো কয়েকজন আহত হন। বাসস